তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাত করেছেন ১২ দলীয় জোটের নেতারা।

১৪ জানুয়ারি সাক্ষাত কালে তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবেই এ সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।তাদের খোঁজখবর নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ১২ দলীয় জোটের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতৃবৃন্দ।

0Shares

নিউজ খুজুন