ঢাকা প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ঢাকা প্রতিবেদক : রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) ঢাকা প্রেস ক্লাবের নব নির্বাচিত ২০২৬-২৭ কমিটির শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় । শপথ পাঠ করান প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব আব্দুস সবুর ।

তিনি তার বক্তব্যে বলেন ঢাকা প্রেস ক্লাব আগামীতে আরো সুন্দর হোক, প্রেস ক্লাবের নিজস্ব একটা অফিস হোক যেখানে আপনাদের মতবিনিময়ের জায়গা, চাওয়া পাওয়ার জায়গা। তিনি কতগুলো গুরুত্বপূর্ন পয়েন্টের কথা উল্লেখ্য করেন। পিআইবি এবং প্রেস কাউন্সিলের কথা বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল হচ্ছে সাংবাদিকদের অভিভাবক। আমাদের প্রায় ২৫টির মতো আইন আছে বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণের জন্য, আমরা সাংবাদিক হিসেবে অনেকে আচরণবিধি সম্পর্কে জানি না, ১৯৯৩ সালের প্রণতি এবং ২০০২ সালে বাস্তবায়িত ২৫ পয়েন্টের একটা আচরন বিধি আছে। তিনি সাংবাদিক সুরক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে আছে বলেও উল্লখ্য করেন সাংবাদিকদের ডাটাবেট তৈরীর কথা বলেন, এখন পর্যন্ত ২৩ জেলার সাংবাদিকেদের তথ্য পেয়েছেন। সেই সাথে সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতার কথায় বলেন। সামনে জাতীয় নির্বাচন অছে সেখানে আপনারা বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।

আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা এড শফিকুল ইসলাম কাজল ও এড ইলতুৎমিস সওদাগর এ্যানি। সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোর বার্তা সাব এডিটর মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু সঞ্চালনায় নির্বাচিত কমিটির সভাপতি দৈনিক জনতার বাংলা সম্পাদক লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন, সহ-সভাপতি পদে দৈনিক মর্ণিং অবজারভার সাব-এডিটর কাজী মোহাম্মদ আলাউদ্দিন  দৈনিক মুক্ত খবর সহকারী সম্পাদক আফসানা রহমান , যুগ্ন-সম্পাদক দি ডেইলি স্টেট সাব এডিটর মোঃ নজরুল ইসলাম খান, অর্থ সম্পাদক দৈনিক এশিয়া বাণী অনুসন্ধানী প্রতিবেদক এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দি ডেইলি স্টেট স্টাফ রিপোর্টার এম.এইচ. মাহফুজ, প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক দৈনিক আলোর বার্তা স্টাফ রিপোর্টার মোঃ কামরুল হাসান, দপ্তর সম্পাদক দৈনিক আজকের সত্যের আলো নির্বাহী সম্পাদক, মোঃ বাবলুর রহমান  সমাজ কল্যাণ ত্রান ও পূর্নবাসন সম্পাদক দৈনিক নবজীবন সম্পাদক ও প্রকাশক মোসাঃ নুরুন্নাহার রীতা এবং নির্বাহী সদস্য দৈনিক নবজীবন মফস্বল সম্পাদক মোঃ শরিফুল ইসলাম আকন  ।

ঢাকা প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন এবং পরিশেষে সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেণ।

0Shares

নিউজ খুজুন