
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -০৯ আসনের আওতাধীন ২১নং জামালখান ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের এক মতবিনিময় সভা নগরীর কাজীর দেউরী মোড়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -০৯ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।
জামাল খান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদের সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপি নেতা হেলাল চৌধুরী, এম এ হামিদ, নকিব উদ্দিন ভুইয়া, আবু আহমেদ, ইউছুপ শিকদার, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি হাজী নুরুল হক, জামাল খান ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ স্বপন, কামাল উদ্দিন, মনসুর আলম, দোলন দাশ, মো. আলমগীর, মো. সেলিম, আবু নাছের চৌধুরী পেয়ারু, আসাদুল ইসলাম সুমন, বিএনপি নেতা কলিম উদ্দিন, ওসমান গনি, প্রশান্ত কুমার পাণ্ডে, আজগর আলী, হেলাল উদ্দিন, আবুল কালাম, শাহ আলম, জানে আলম, আব্দুল্লাহ আল হাসান সোনামানিক।
পাঠক সংখ্যাঃ ১৫৮
0Shares
