
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির শীর্ষ নেতারা নিজ নিজ সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
মনোনয়নপত্র গ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার,
সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য মো: জসিম উদ্দিন ভূইয়া, সরদার শাহজাহান, শেখ মাতলুব হোসেন লিয়ন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ও নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জনগণের সমর্থন অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে মনোনয়নপত্র গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
পাঠক সংখ্যাঃ ১৫১
0Shares
