জাতীয় কবি, ওসমান হাদি, কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ডেস্ক রির্পোট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।

এরপরে রাজধানীর বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে এবং বনানী সামরিক কবরস্থানে তিনি তার শ্বশুর এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান কবর জিয়ারত করেন।

দু’হাত দিয়ে কোকোর কবর স্পর্শ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সুরা ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

 

0Shares

নিউজ খুজুন