চট্টগ্রামে শেষদিনে মনোনয়ন পত্র জমা দিলেন হেভিওয়েট প্রার্থীরা

অভিষেক চৌধুরী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন। সেই হিসেবে সকল প্রার্থীদের গন্তব্য বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসন চট্টগ্রাম কার্যালয়, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পর্যায়ে কেউ কেউ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।


এই চিত্রে দেখা যায়, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী) আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান,চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক, চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম ৫, হাটহাজারী-বায়েজীদ (আংশিক) বিএনপি মনোনীত  প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

চট্টগ্রাম-৬ রাউজান বিএনপির প্রার্থী গোলাম আকবর খোন্দকার,  চট্টগ্রাম-১১ আসনে বাসদ মনোনীত প্রার্থী আল কাদেরী জয়  সহ অন্যান্য হেভিওয়েট প্রার্থীরা নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

0Shares

নিউজ খুজুন