
অভিষেক চৌধুরী : চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানা অনিয়মে ও দুর্নীতির অভিযোগে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।
নগরীর ষোলশহরে এলজিইডি কার্যালয়ে ২ মার্চ অভিযানকালে হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ দুর্নীতির অভিযোগের প্রকল্পের প্রয়োজনীয় রেকর্ডপত্র ও দাপ্তরিক নথি তলব করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে এলজিইডি’র প্রধান নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণ করা হয়েছে। প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা শেষে এলজিইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়-দায়িত্ব নির্ধারণ করে দুদকের এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
