চট্টগ্রামে ঈদুল আযহা পালন 

নিজস্ব প্রতিবদেক :  নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদের মাঠে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে শরিক হয় মন্ত্রী, মেয়র, সাংসদ,  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নামাজ আদায়ের পর ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মেয়র শাহাদাত হোসেন বলেন, আত্নত্যাগের মাধ্যমে ভেদাভেদহীন সমাজ গড়ার যে শিক্ষা ঈদ আমাদের দেয় তা সমাজে বাস্তবায়ন করতে হবে৷ কোরবানির আত্মত্যাগের মাধ্যমে দরিদ্র শ্রেণির কষ্ট উপলব্ধির যে সুযোগ আমরা পেয়েছি সে শিক্ষাকে ধারণ করে বৈষম্যমুক্ত সমাজ গড়তে লড়তে হবে ঐক্যবদ্ধভাবে৷

ঈদ শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং এটি সকলের জন্য ঐক্য ও সৌহার্দ্যের  বার্তা। এই পবিত্র দিনে আমাদের সকলের উচিত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের সাথে মিলে-মিশে আনন্দ উদযাপন করা। আমাদের সকলের উচিত ঈদের এই পবিত্র উৎসবে সকলের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শন করা। সবার আগে বাংলাদেশ এই চেতনাকে হৃদয়ে ধারণ করে উন্নত বাংলাদেশ গড়ব এই হোক আমাদের শপথ। আসুন আমরা সকলে মিলে ঈদের এই পবিত্র দিনকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরো দৃঢ় করার সুযোগ হিসেবে গ্রহণ করি।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

0Shares

নিউজ খুজুন