নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য অপসারণের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে অপসারণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাস্তায় যেন দুর্গন্ধ বা পরিবেশের কোনো ক্ষতি না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং নিজ নিজ এলাকায় এই বার্তা পৌঁছে দিতে হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ৪ হাজার ৭৩৭টি হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে মাংস ব্যতীত একটি পরিবারে ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী বিতরণ করা হয়। ময়মনসিংহ সিটি করপোরেশনের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ঈদ উপহার বিতরণের এই কার্যক্রমটি নজিরবিহীন, যা দেশের আর কোথাও শুনিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা বাংলাদেশে খাল খননসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। অতীতে ঢাকা ও ময়মনসিংহের রাস্তাঘাট যেভাবে ডুবে যেত, বর্তমানে পরিকল্পিত উন্নয়নের ফলে প্রায় ৬০ ভাগ রাস্তায় আর জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে না।

বিএনপির নির্বাচনি ইশতেহারের কিছু পরিকল্পনার কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, তারা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রস্তাব করেছিল। কিন্তু বর্তমান সরকার ইতোমধ্যেই দেশে ফ্যামিলি কার্ডের পাইলট কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।f

0Shares

নিউজ খুজুন