হৃদরোগ স্ট্রোক ও কিডনি জঠিলতার কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রোগীর মানসিক চাপ, দুশ্চিন্তা, সুখ, আনন্দ ও উচ্চ রক্তচাপ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও হৃদরোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান ১৭ মে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি’। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে ও সহ-সভাপতি এসএম আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাইপারটেনশন এন্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিপ্লব ভট্টাচার্য, ইনার হুইল ক্লাব অফ সিকুইনের সভাপতি সৈয়দা শাহনাজ আলম প্রমুখ।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের টাকা থেকে ৪০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসকসহ চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক-নার্স ও ইনার হুইল ক্লাব অফ সিকুইনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিভিন্ন কারণে দেশে অসংক্রামক রোগের প্রকোপ উদ্বেগজনকহারে বাড়ছে। হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জঠিলতার অন্যতম প্রধান কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। এটি প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা জরুরী। পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। তিনি বলেন, লোকজন অটিস্টিক, অটিজম ও কিডনি ও হৃদরোগের মত জঠিল রোগে আক্রান্ত হলে দেশকে এগিয়ে নিতে কষ্ট হবে। প্রতি বুধবার জেলা প্রশাসনের গণশুনানীতে আর্থিক সহযোগিতার জন্যঅসহায় ব্যক্তিদের পাশাপাশি অনেক রোগীর হাজির হন, তাদের কষ্টের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। তাদের মধ্যে ৭০ শতাংশই কিডনি রোগী। আর্জেন্টিনা-ব্রাজিলের খেলার সময়ও পরাজয়ের ভয়ে টেনশনে লোক মারা যায়। হার্টের সমস্যা বড় সমস্যা। এটি মেনে নিতে হবে।

আমাদের সন্তানরা রোবটিক যন্ত্রের সাথে সম্পৃক্ত। তাদেরকে বাস্তবতার আলোকে আলোকিত করতে হবে। জীবন-মান উন্নয়নের মাধ্যমে আমরা দায়িত্বশীল সমাজ গঠন করতে পারলে হৃদরোগ ও কিডনি রোগের মত জঠিল রোগগুলো প্রতিরোধে এগিয়ে আসতে পারবো। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জন্য জমি প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

0Shares

নিউজ খুজুন