আধুনিক আমিলাইশ ইউনিয়ন গড়তে মোজাম্মেল হক চৌধুরীর অবদান আলোচনার শীর্ষে

সাতকানিয়া উপজেলার ৫ নং আমিলাইশ,ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে পরিণত করতে গত ইউ,পি নির্বাচনের সময় এলাকায় সর্বজন জনপ্রিয় প্রার্থী ছিলেন বিশিষ্ট দানবীর, আলোকিত সমাজসেবক, শিক্ষানুরাগী, মানবদরদী, সাদামনের মানুষ, এবং মুক্তি যোদ্ধা পরিবারের কৃতিসন্তান আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরীG তিনি এলাকার জনগনের বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নির্বাচনী ওয়াদা রক্ষা করতে গিয়ে আমিলাইশ ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করতে রাতদিন পরিশ্রম করে সরকারী এবং বেসরকারীভাবে ব্যাপক উন্নয়ন করেছেন যাহা এলাকায় দৃশ্যমান রয়েছে।

এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রকল্ল তিনি বাস্তবায়ন করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ব্যাংকের মাঠ থেকে কাঞ্চনা হাসপুল কার্পেটিং পিছ ঢালাইয়ের কাজ, হিলিমিলি ব্রিজের গোড়া হতে জইল্যাবলী স্কুল পর্যন্ত রাস্তার কার্পেটিং, পদ্ধাপুকুর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, গুড়া পুকুর থেকে খাঁর মসজীদ, আজব বাপের বাড়ী থেকে তিন রাস্তার মাথা উন্নয়ন প্রকল্প সম্পন্ন করেছেন, এছাড়াও ১ নং ওয়াড থেকে ৯ নং ওয়াড আধুনিক আমিলাইশ ইউনিয়ন গড়তে বিভিন্ন প্রকল্প তিনি হাতে নিয়েছিলেন যাহা পর্যায়ক্রমে টেন্ডার হয়েছে।

ব্যাপক মিশন ভিশন নিয়ে আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী এগিয়ে যাচ্ছিলেন, তিনি নিজের ব্যক্তিগত পক্ষ থেকেও এলাকায় বিভিন্ন উন্নয়ন করেছেন এবং অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। করোনাকালীন সময়েও তিনি এলাকায় ব্যাপক সাহায্য সহযোগিতা করেছেছেন, । অত্যন্ত সদালাপী সহজ সরল প্রকৃতির মানুষ চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, তিন চট্টগ্রামের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তি

নি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছেন মাত্র ছয় মাস, এই ছয় মাসে তিনি যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন যাহা আমিলাইশ ইউনিয়ন হওয়ার পর থেকে এধরনের আর কোন উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি, আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী চেয়ারম্যান মাত্র ছয় মাসে আমিলাইশ ইউনিয়নে উন্নয়নের ইতিহাস সৃষ্টি করেছেন, সামনে উন্নয়নের আরো নতুন নতুন প্রকল্পের চমক আসতেছে বলে জানা গেছে।

চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী এলাকাবাসীর প্রতি সালাম ও দোয়া কামনা করেছেন যাতে আমিলাইশ ইউনিয়নের আরো উন্নয়ন কর্মকাণ্ড করতে পারেন।

0Shares

নিউজ খুজুন