
নিজস্ব প্রতিবেদক : প্রথম বারের মত ঢাকায় আদ্যাশক্তি মহামায়া, আকাঙ্ক্ষা ও কামনার দেবী “শ্রীশ্রী মা কামাখ্যা” পূজা ২ মে দিনব্যাপী সাড়ম্বরে মিরপুর-১৩ এর কাফরুলের কেন্দ্রীয় মন্দির মহানগর উত্তর, ঢাকা মন্দির অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীশ্রী মা কামাখ্যা পরিষদ, বাংলাদেশের সভাধিপতি প্রফেসর ড. অধীর সরকার এর সভাপতিত্বে সাধারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্রহ্মতত্ত্ববিদ শ্রী মৎ প্রকৌশলী অর্ধেন্ধু শেখর দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্দির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি সমীর কুমার দাস, কেন্দ্রীয় মন্দির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হরিপদ দাস দোলন। স্বাগত বক্তব্য রাখেন কামাখ্যা শরণম্ এর সম্পাদক নান্টু রায়। মুখ্য সঞ্চালক ছিলেন শ্রীশ্রী মা কামাখ্যা পরিষদ, বাংলাদেশের কর্মাধ্যক্ষ অধ্যাপক রিপন হালদার ।

শ্রীশ্রী মা কামাখ্যা পরিষদ, বাংলাদেশের জাতীয় নিবাহী কমিটির সদস্য গোবিন্দলাল সরকারের উপস্থাপনায় শ্রীশ্রী মা কামাখ্যা পরিষদ, বাংলাদেশ এর উদ্যোগে এক বর্ষ পূর্তি শ্রীশ্রী মা কামাখ্যা পূজানুষ্ঠান বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মা কামাখ্যা পূজা, , ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, পুষ্পাঞ্জলি, যজ্ঞানুষ্ঠান ও মহা প্রসাদ বিতরণ করা হয়েছে।
বক্তারা বলেন কামাখ্যা দেবী ‘কামনার দেবী’ বা উর্বরতার প্রতীক। আদ্যাশক্তি মহামায়া আরধনার মাধ্যমে জগতের মঙ্গল কামনায় একত্রিত হতে হবে।
