
নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি (কুস্তি প্রতিযোগিতা) বলীখেলার ১১৭তম আসরে চর্তুথবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। ফাইনাল রাউন্ডে রাশেদ বলীকে পরাজিত করে শিরোপার দ্বারপ্রান্ত যায়। ২৫ এপ্রিল নগরীর লালদীঘি মাঠে দিনব্যাপী বিভিন্ন রাউন্ডে খেলার পরে ফাইনালে পর্বে পৌঁছায়।
উল্লেখ্য বাঘা শরীফ কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্দা। জব্বারের বলী খেলাকে কেন্দ্র করে লালদীঘি মাঠ সংলগ্ন এলাকায় বিস্তৃত্ব বৈশাখী মেলা
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিনসহ অতিথিরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া ১০৮ জনের বলী অংশগ্রহণ করে। আসরের টাইটেল স্পন্সর বাংলালিংক।
শুরুতে ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি (কুস্তি প্রতিযোগিতা) বলীখেলার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
