বাহাদুর খান চৌধুরী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি

চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার পূর্ব বরকল গ্রাম এলাকায় বাহাদুর খান চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রচণ্ড শীতের এই সময়ে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘব এবং রুটি-রুজি নিবারণের লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুর খান চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের ত্যাগী নেতা কাজী মোজাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। বাহাদুর খান চৌধুরী ফাউন্ডেশন সবসময় মানবিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনিত প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত করে দেশের সেবা করার সুযোগ করে দিবেন। তিনি আরো বলেন, চন্দনাইশ –সাতকানিয়া আংশিক চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি থেকে যাকেই নমিনেশন দেয়া হবে তার সাথে একাত্বতা ঘোষণা করে কাজ করা আহবান জানান।

কর্মসূচীতে অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম—আহবায়ক হাফেজ মাওলানা মোঃ ফোরকান, পিন্সিপাল মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাহ মোহাম্মদ এনাম, মোঃ জাফর উল্লাহ খান চৌধুরী, ওলামা দল নেতা মাওলানা আবদুল গফুর, মাওলানা শোয়াইব, মাওলানা রাশেদ, মাওলানা মোরশেদ, ওলামা দল নেতা মাওলানা ইকবাল, মাওলানা এমদাদ, বাহাদুর খান চৌধুরী মসজিদের ইমাম মাওলানা নুরুদ্দিন, মাওলানা আবদুর রহমান, মাওলানা আশেক, মাওলানা ফোরকান, জাতীয়তাবাদী ওলামাদলের মহানগর নেতা মাহফুজুর রহমান, মাওলানা মিশকাত, মাওলানা কাজী সিরাজ, মাওলানা নোমান, মাওলানা বেলাল প্রমুখ।

0Shares

নিউজ খুজুন