চট্টগ্রাম-৭ ও ১২ আসনের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল

ডেস্ক রির্পোট : চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের আওতাধীন চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মনোনয়ন পত্র বাছাই করা হয়েছে ।

৩ জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উপস্থিতিতে তথ্য যাচাই বাছাই করে সাত প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল (অবৈধ) করা হয়েছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সকল প্রার্থীর উল্লেখিভ তথ্য বাছাই করে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি। অন্যদিকে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী আব্দুর রহমানের সমর্থনকারীর সাক্ষর না থাকা ও আয়কর সংক্রান্ত ও ব্যক্তিগত অঙ্গীকার নামার তথ্য না থা,  গণঅধিকার পরিষদের বেলাল উদ্দীনের দলীয় মনোনয়ন সঠিক না থাকা ও অঙ্গীকার নামা দাখিল না করা এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রমোদ বরন বড়ুয়ার দলীয় মনোনয়ন সঠিক না থাকায় এই ৩ প্রার্থীর  মনোনয়ন বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এম এয়াকুব আলীর ঋণখেলাপী, জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরীর দলীয় মনোনয়ন সঠিক না থাকা, দুই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাদাত আহমেদ ও মোহাম্মদ শাখাওয়াত হোসাইনের দ্বৈব চয়নে ১ শতাংশ ভোটারের তথ্য যাচাইয়ে সত্যতা পাওয়ায় যায়নি বিধায় এই চারজনের মনোনায়ন বাতিল করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

0Shares

নিউজ খুজুন