
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ভবানীপুর গ্রামের বিশিষ্ট সমাজ হিতৈষি স্বপন দাশ গুপ্ত এর সহধর্মিণী ও দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদনা সহকারী দীপঙ্কর দাশ গুপ্তের মাতা গীতা দাশ গুপ্তা (৭০) ২ জানুয়ারি রোজ- শুক্রবার বাসায় ইহলোক ত্যাগ করে পরলোকগমন করে। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি।
স্বর্গীয়া গীতা দাশ গুপ্তা এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, আবাসিক সম্পাদক অঞ্জন কুমার সেন, উপদেষ্টা সম্পাদক স্বপন মল্লিক, পত্রিকার আইন উপদেষ্টা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জালাল উদ্দিন, বার্তা সম্পাদক ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজাজার লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, সম্পাদক মণ্ডলীর সদস্য লায়ন মীননাথ ধর (মিলন) সহ সম্পাদক মোহাম্মদ মুছা, আন্না ভট্টাচার্য্য,কোর্ট প্রতিবেদক সাংবাদিক টিপুশীল জয়দেব, আইন সম্পাদক এডভোকেট এ টি এম কামরুল ইসলাম, মোহাম্মদ হাছান সোহরাব উদ্দিন, ফটো সাংবাদিক ডাংকু সরকার, উপজেলা প্রতিনিধিবৃন্দ, সহ পত্রিকা পরিবার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এক শোক বার্তায় সম্পাদক জানান, তিনি ব্যক্তিগত জীবনে খুবই সদালাপী ছিলেন। বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় ।
তার অন্ত্যেষ্টিক্রিয়া নিজ বাড়ীতে পারিবারিক মহাশ্মশানে সম্পন্ন হয়েছে।
