
ডেস্ক রির্পোট : এক ইতিহাসের পরি সমাপ্তির সামিল হতে মানুষের গন্তব্য যেন মানিক মিয়া এভিনিউ। বলছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজার বিরল দৃশ্য।
জানাজার পড়ান নামাজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। সেই জানাজার উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি, দেশি-বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের মধ্যে পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা।
বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বরাদ্দ রাখা বিশেষ স্থানে অংশ নেন পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্টজনেরা।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিকদলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ জানাজায় শরিক হন।
এই জানাজায় জনসমুদ্রে মানুষের ঢল যেন একটি ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের ক্ষেত্র। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চোখে পড়েছে মানুষের মাথা। শোনা গেছে কান্নাজড়িত দোয়া।
এসময় ইসলামী রীতিতে মরহুমা মা বেগম খালেদা জিয়ার ঋণের দায়িত্ব নিলেন এবং জ্ঞাত/অজ্ঞাত মনোকষ্টের জন্য ক্ষমা এবং মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান।
