খসরু পেলেন আসন ১১ ; ৪ ও ১০ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন,

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের দুইটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। চূড়ান্ত মনোনয়নের কপির মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে নেতাকর্মীদের। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে পরিবর্তনীয় প্রার্থী সংসদীয় আসন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-নগরীর ওয়ার্ড) ও চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর)। অন্যদিকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় যুক্ত হয়েছে।

চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত হয়েছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-নগরীর ওয়ার্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে বিএনপির প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তুর্য ।

অন্যদিকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা)আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চূড়ান্ত মনোনয়ন হয়েছে।

0Shares

নিউজ খুজুন