ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান

দেশে ফিরতে যুক্তরাজ‍্যের লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তিনি।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান আগামী ২৫ ডিসেম্বর বিমান নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিট ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন।

 

0Shares

নিউজ খুজুন