চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়রাম্যান হিসেবে দায়িত্ব পেলেন আবদুল্লাহ আল মামুন চৌধুরী । আজ ১৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখায় রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তিনি চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অধ্যাপক তিনি।

 

৩৭,০০,০০০০,০৬৭,০২.০১১.২০১৩ (অংশ-১)-৪৫২ স্মারক প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা প্রেষণে আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হল। তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

0Shares

নিউজ খুজুন