গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ

ডেস্ক রির্পোট : বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিন দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ এর আত্মপ্রকাশ হয়েছে।

জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারকে সামনে রেখে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭ ডিসেম্বর জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জোটের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

0Shares

নিউজ খুজুন