সদরঘাট কালী মন্দিরের স্বর্ণ ও দানবাক্সের টাকা চুরি

ডেস্ক রির্পোট : চট্টগ্রামের ঐতিহ্যমন্ডিত প্রাচীনতম ও অন্যতম শ্রী শ্রী সদরঘাট কালী বাড়ি মন্দিরের দেবীর গায়ে থাকা স্বর্ণালংকার ও দানবাক্সে টাকা ভেঙে চুরি করেছে একদল চোর। মন্দিরের ধারণা মোতাবেক জানা যায়, মন্দিরের টিনের চালের ওপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরের দল।

প্রতিমার চার ভরি ওজনের একটি স্বর্ণের ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে।

মন্দির সেবায়েতের ভাষ্যমতে, সকালে তিনি পূজার জন্য মন্দিরের দরজা খোলার পর বিষয়টি দেখতে পারেন এবং অন্যদের জানান। মূল দরজায় তালা দেওয়া ছিল।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, ঘটনা জানার পরবর্তীতে কোতোয়ালী থানা টিম অভিযান পরিচালনা করে। পাহাড়তলী থানার আওতাধীন এলাকা থেকে কিছু স্বর্ণ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলমান রয়েছে।

0Shares

নিউজ খুজুন