দেশীয় ৬৬ পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। ৬৬টি সংস্থা চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবার নিবন্ধনের জন্য দেশীয় পর্যবেক্ষক সংস্থার নির্ধারিত সময়সীমায় ৩১৮টি আবেদন জমা পড়ে। নির্ধারিত সময়ের পর আরও ১৩টি আবেদন আসে। এ সংক্রান্ত যাচাই-বাছাই কমিটি এসব আবেদন পর্যালোচনা করে ৭৩টি সংস্থাকে নিবন্ধনের জন্য উপযুক্ত বলে বিবেচনা করে

৭৩ সংস্থার বিরুদ্ধে কোনো দাবি-আপত্তি থাকলে ২৭ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। শেষ পর্যন্ত সাতটি সংস্থা বাদ পড়ে, চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬টি।
0Shares

নিউজ খুজুন