মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাজেদা বেগম কাজ করে যেতে চাই সমাজের উন্নয়নে

দৈনিক নিউজ চাটগাঁ থেকে আন্না ভট্টাচার্য্য : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর আওতাধীন আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ । একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত উপজেলা পরিষদের নির্বাচনী এলাকায় সব মিলিয়ে ভোটার প্রায় সাড়ে তিন লাখ।
এবার হাটহাজারী উপজেলা পরিষদ নির্র্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন সহ মোট এগারো জন প্রার্র্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
হাটহাজারী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম। তিনি ফুটবল প্রতীক নিয়ে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাজেদা বেগম সাক্ষাৎকারে দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকা জানান, হাটহাজারীবাসী যদি অতীতের ন্যায় তাদের মূল্যবান রায় দিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে পুরো পরিবারটির হাটহাজারীবাসীর সুখ- দুঃখে পাশে থাকার সুযোগ সৃষ্টি হবে। আরো বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাজেদা বেগম হাটহাজারীর সম্মানিত ভোটার ও জনগণের উদ্দেশ্যে বলেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনাদের সমর্থন নিয়ে ভোটে নির্বাচিত হলে প্রথমবারের ন্যায় এবারও আপনাদের সাথে নিয়ে দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা সমাধানে অগ্রাধিকারভিত্তিতে কাজ করে যাবো। এছাড়াও কুঠির শিল্পের নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণের বাবস্থা করে নারীর উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন, গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীর দৌড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বাস্তব পদক্ষেপ গ্রহন, হালদা প্যারালাল খান চালুকরণ, হাটহাজারীতে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, হালনা নদীকে ন্যাশনাল হ্যারিটেজ ঘোষণার পদক্ষেপ গ্রহন ও হাটহাজারী কৃষি জমি সংরক্ষণ করে পরিকল্পিত আবাসন প্রকল্প গ্রহন করার অঙ্গীকার ব্যক্ত করেন। আপনাদের সেবা করার প্রত্যয়ে হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কায় আপনাদের মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছি।
উল্লেখ্য যে, নারী সমাজের উন্নয়নে সাজেদা বেগম বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে সাধারণ মানুষের কল্যাণে কিছু করার সৌভাগ্য তাঁর হয়েছিল। উচ্চ শিক্ষায় শিক্ষিত, সংগঠনে নিবেদিতপ্রাণ, মানবাধিকার ও বিশিষ্ট সমাজকর্মী সাজেদা বেগম (বিএসএস-অনার্স এম,এস,এস) বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজে নারী জাগরণমূলক কাজ করে হাটহাজারীবাসীর সেবায় নিয়োজিত রয়েছেন। তিনি একাধারে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, গ্রীণপিছ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গণশিক্ষা ও নারী উন্নয়ন কর্মসূচী বিষয়ক উপদেষ্টা এবং বাঁশ বেত কুঠিরশিল্প ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উপদেষ্টা, পরিবর্তন চট্টগ্রামের উপদেষ্টা, চট্টগ্রাম প্রাগ্রেসিভ ট্রাস্ট্রের মহিলা বিষয়ক সম্পাদিকা, নিষ্ঠা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালনের মধ্যদিয়ে নিজ কর্মগুণে একজন সুপরিচিত নারী ব্যক্তিত্ব। এছাড়াও তিনি হাটহাজারী ফাউন্ডেশনের আজীবন সদস্য।
সাজেদা বেগম হাটহাজারী উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৬নং মধ্যম মাদার্শা ওয়ার্ড নিবাসী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এম, এ সবুর এর সহধর্মিনী। তিনি দু’সন্তানের মাতা। এম. এ সবুর স্বমানধন্য ফুড প্রোডাক্ট ফুলকলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ এর জি,এম। সমাজ হিতৈষী দু’জনই বিভিন্ন সংগঠনের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

0Shares

নিউজ খুজুন