প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ সহজ করতে এবং নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গতকাল বুধবার নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটিই উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।
আরও জানা যায়, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি আলাদা ছুটির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি—এই দুই দিন ছুটি পাবেন। এর সঙ্গে ভোটের দিন ১২ ফেব্রুয়ারির ছুটি যুক্ত হয়ে তাঁদের জন্য টানা তিন দিনের ছুটি থাকবে। তবে ১০ ফেব্রুয়ারির ছুটি শুধু শিল্পাঞ্চলের শ্রমিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।