প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ডেস্ক রির্পোট : সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযান পরিচালনা কালে ১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে আসামী পারুল বেগম (৪০)পাহাড়তলী থানাধীন বিটাক মোড় সুমিত্রা স্টোর নামীয় দোকানের সামনে থেকে ২৬ ডিসেম্বর গ্রেফতার করা হয় এবং ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত আসামীকে সিএমপির পাহাড়তলী থানার ,এফআইআর নং-৯, তারিখ- ২৬ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-২৫১, ধারা- ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের মৃত আবুল বশর এর মেয়ে তিনি।
Copyright © 2026 News Chatgan. All rights reserved.