হাটহাজারী প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাটহাজারী কলেজ মাঠে গণদোয়া ও মোনাজাত হাটহাজারী পাবর্তী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়াও হাফেজের মাধ্যমে খতমে কোরআন ও শেফা এ তসবিহ তাহলিম অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আয়োজনে এতে হাটহাজারীর মানুষ গণদোয়া ও মোনাজাতে শরিক হয়। মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান
মোনাজাতে দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে দেশ গঠনে তাঁর অবদান স্মরণ করা হয়। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, হায়াতের মধ্যে বরকত এবং দেশ পরিচালনায় তাঁর উপস্থিতি ও অংশগ্রহণের সুযোগ দানের জন্য আল্লাহপাকের রহমত কামনা করা হয়। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। দেশ পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দানের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।