হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

সিলেট ব্যুরো:  ঐতিহ্যের ধারাবাহিকতায় পুণ্যভূমি সিলেটে জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করতে দীর্ঘ ২১ বছর পর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে ২১ জানুয়ারি রাত ৭টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বিজি-২২৭ নম্বর ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টার দিকে ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে সংযুক্ত করা হয়। এরপর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে রাত সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল (রহ.) পৌঁছেন তারেক রহমান।

হযরত শাহজালাল (রহ.) মাজারে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির নেতৃবৃন্দ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানান।
২২ জানুয়ারি সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশের মধ্য দিয়ে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি।

0Shares

নিউজ খুজুন