
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের ১ এপ্রিল অধিবেশন থেকে ওয়াকআউট করেছে জামায়াত, এনসিপি সহ বিরোধী দলের সংসদ সদস্যরা।
সংসদে অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তার বক্তব্যে বলেন, গণভোটের সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকার ও বিরোধী দলের সমানসংখ্যক সদস্য নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং সংকট নিরসনে এই কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারতো। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি। ‘জনগণের রায়ের অবমূল্যায়ন’ এবং ‘সংসদীয় রীতির লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেন। এই অভিযোগ তুলে তিনি দলের সব সদস্য নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করার ঘোষণা দেন।
ওয়াকআউটের সময় স্পিকার বলেন, সংসদীয় রীতি অনুযায়ী বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার রয়েছে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিবাদস্বরূপ বিরোধী দলের এমপিরা সংসদ কক্ষ থেকে বের হয়ে চলে যান।
