প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তার

ডেস্ক রির্পোট : চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইস্যাকে (৩৫) নগরীর পাঁচলাইশ এলাকার ফিনলে স্কয়ার মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৯ এমএম পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন। তিনি জানান, অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইস্যাকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে। চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারে রয়েছে তার পদাচারণা।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম বুইশ্যা ভোলা জেলার দৌলতখান থানার ভাণ্ডারী বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকার বদিউল আলম গলিতে বসবাস করেন তিনি।
Copyright © 2026 News Chatgan. All rights reserved.