লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় আপন ভাইসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া :লোহাগাড়া উপজেলাধীন পদুয়া তেওয়ারি হাটের সামান্য উত্তর পার্শ্বে সিকদার দিঘী পাড়া সংলগ্ন নিজতালুক এলাকায় আরকান সড়কে এক সড়ক দূর্ঘটনায় আপন ভাইসহ ৩ বাইক আরোহী নিহত হয়েছে। বাইক আরোহী৩ জনের মধ্যে ২ জনই ঘটনাস্থলে মারা যান এবং আহত আপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। ২৫ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬ টায় উক্ত দূর্ঘটনাটি ঘটেছে।

নিহতেরা হলেন যথাক্রমে সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকার মৌলভী পাড়ার সিদ্দিক আহমদ’ র পুত্র মোহাম্মদ মামুন (৩২) এবং হুমায়ুন (৩৭)। অপর জন হলেন নিহতের আপন মামা মনির হোসেন (৪৫)। তিনি সাতকানিয়া উপজেলার করাইয়ানগর এলাকার আবদুল সাত্তার’র পুত্র।

ঘটনার প্রতক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গরুভর্তি কক্সবাজার অভিমুখী একটি ট্রাক দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছে। ওই সময় ঘটনাস্থলে চট্টগ্রাম অভিমুখী একটি সিএনজি’র সাথে একই দিক থেকে আসা একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটর সাইকলটি ৩ জন আরোহীসহ ছিঁটকে সড়কে পড়ে ট্রাকের নীচে পিছনের চাকায় পৃষ্ঠ হয়। ফলে ঘটনাস্থলে ২ জন মারা যান এবং আহত অপর জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এসএম সাদিকুর আলম জানান, দূর্ঘটনা কবলিত ৩ জনই স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বে মারা গেছেন। বর্তমানে উক্ত ৩ জনের মরদেহই স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ প্রসঙ্গে দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, দূর্ঘটনার খবর শুনে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও মোটর সাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যান। দূর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

0Shares

নিউজ খুজুন