নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃউ পজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ আমির খাঁন চৌধুরী পাড়ায় পারিবারিক কলহের জের ধরে বিষপানে জনৈক ট্রাক চালক আত্মহত্যা করেছে। ১১ জুলাই সকাল আনুমানিক সাড়ে ১১ টায় উক্ত ঘটনাটি ঘটেছে। ওই ট্রাক চালকের নাম মোঃ শহিদুল ইসলাম (২৫)। সে উল্লেখিত এলাকার আবু তাহের'র পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তাফা কামাল। তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে উক্ত ট্রাক চালক শহিদুল ইসলাম বিষপানে আত্মহত্যা করেছে বলে তিনি শুনেছেন।
স্থানীয় বাসীন্দা মোক্তার হোসেন জানান, উক্ত ট্রাক চালক পারিবারিক কলহের জের ধরে উল্লেখিত সময়ে বাড়ির নিকটস্থ একটি বাঁশ-ঝাড়ের ভেতরে গিয়ে বিষপান করে। এরপর স্বজনেরা বিষপানের বিষয় জানতে পেরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। আনুমানিক পৌণে ২ টায় চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে থানার ডিউটি অফিসার এএসআই মাসুদ জানান, আত্মহত্যার ঘটনাটি থানা পুলিশ জানতে পেরেছেন। তদন্তের জন্য পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পারেন রোগীকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ওইখানেই তাকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক।