নিজস্ব সংবাদদাতা,লোহাগাড়াঃ উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার দরবেশ হাট সংলগ্ন মওলা পাড়া জামে মসজিদ সংযুক্ত রাজার দীঘি হতে অজ্ঞাতনামা জনৈক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। ৩১ মে দিবাগত রাত আনুমাণিক ১১ টায় উক্ত ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক। তিনি জানান, উল্লেখিত সময়ে জনৈক বৃদ্ধ পুকুরে নেমে ডুব দিতে দেখেন জামে মসজিদের ইমাম সাহেব।কিছুক্ষণ পরেও লোকটি ডুব দেয়া থেকে না উঠায় তাঁর সন্দহ হয়। তিনি তৎক্ষণাৎ স্থানীয় লোকজন ডেকে বিষয়টি জানালে তাঁরা লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীঘি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, উক্ত বৃদ্ধ লোকটি অপরিচিত এবং মানসিক ব্যাধিগ্রস্ত বলে ধারণা করছেন তারা। এ ব্যাপারে লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্তব্যরত কর্মকর্তা নাজির আহমদের সহিত মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান,খবর পেয়ে তাঁদের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধাে করেন। তবে টীমের লোকজন ফিরে না আসায় বিস্তারিত আর কোন কিছু জানাতে পারেনি।