অভিষেক চৌধুরী : গত ডিসেম্বর ২০২৫ চট্টগ্রাম জেলার রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় গভীর রাতে কিছু দুর্বৃত্ত কয়েকটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করে। এতে কিছু বসতঘর আংশিক ক্ষতিগ্রস্থ এবং কিছু বসতঘর একেবারে ভস্মিভূত হয়। অগ্নিসংযোগের ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উসকানিমূলক বক্তব্য, কয়েকজন রাজনৈতিক নেতার নাম এবং অর্ধশতাধিক মোবাইল নম্বর লেখা পাওয়া যায়। রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে ব্যানার টানিয়ে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে প্রাথমিকভাবে উদ্দেশ্যপ্রনোদিত ও ষড়যন্ত্রমূলক বলে প্রতিয়মান হয়।
এই ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে তথ্য-উপাত্ত, প্রযুক্তিগত বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গত ২ জানুয়ারি রাঙ্গামাটি পার্বত্য জেলার কলেজ গেট এলাকা থেকে ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় বসতঘর তল্লাশি করে ৩টি খালি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ব্যানারের সাথে সম্পূর্ণ মিল রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ ১৩ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বলেন এসব ঘটনার মাধ্যমে একদিকে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা এবং অপরদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিক পরিম-লে বিভ্রান্তি সৃষ্টির করে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত করা হয়েছে।
আসামি মনির থেকে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামি মনির হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ লোকমান ও মোঃ পারভেজ। ঘটনাস্থল ও আসামীদের হেফাজত হতে উসকানিমূলক ব্যানার ৪টি, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত কেরোসিন তৈলের কন্টিনার-২টি যা কেরোসিন তৈল ক্রয়ের দোকানের কন্টেইনারের সাথে মিল পাওয়া যায়। কেরোসিন তৈলের বোতল১টি সিএনজি ড্রাইভার এর বসতঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং অন্যান্য ব্যবহৃত আলামতসমূহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মনির ইতোমধ্যে ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। আটককৃতদের দেওয়া তথ্যমতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ দৃঢ়ভাবে জানায়, অগ্নিসংযোগ, উসকানি ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িত সকলকে আইনের আওতায় আনা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর রয়েছে।