প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সঙ্গে সিটি মেয়রের ওয়ার সেমেট্রি পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান (১৯তম) রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে নগরীর ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সেমেট্রি (War Cemetery) পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা এবং পরিবেশগত দিক নিয়ে মতবিনিময় করা হয়।
এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, টেকসই ও আধুনিক নগর উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরীর উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও নাগরিক সেবাখাতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
Copyright © 2026 News Chatgan. All rights reserved.