মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জনতা দল প্রতিষ্ঠা করেছি

অভিষেক চৌধুরী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ৯ (কোতোয়ালী, চকবাজার, বাকলিয়া ও ডাবলমুরিং) সংসদীয় আসনে দেশপ্রেমিক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারবৃন্দ ও বীর মুক্তিযুদ্ধাদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক প্লাটফর্ম জনতার দল মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী চৌধুরী নির্বাচনী জনসভা নগরীর লালদিঘীর ময়দানে অনুষ্ঠিত হয়।

এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম কামাল, উদ্বোধক ছিলেন জনতার দলের নৈতিক কমিটি প্রধান মেজর জেনারেল (অব:) মাহবুবুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আজম খাঁন , বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতার দলের কৌশলগত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, জনতার দলের প্রধান সমন্বয়ক ও মুখপত্র মেজর (অব:) ডেল এইচ খান।

প্রধান অতিথির বক্তব্যে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম কামাল বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা জনতা দল প্রতিষ্ঠা করেছি। এই জনতার দল আমার আপনার সবার। সবাই মিলে সুন্দর বাংলাদেশ বির্নিমাণে আমরা এই প্লাটফর্ম গঠন করেছি। এই প্লাটফর্মের কলম মার্কায় আপনাদের মূলবান রায়ের মাধ্যমে কাজ করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। একজন আদর্শবান ও সৎ মানুষ হিসেবে আমরা চট্টগ্রাম-৯ আসনে বীর মুক্তিযোদ্ধা মো: হায়দার আলী চৌধুরীকে প্রার্থী করেছি। যিনি একজন জনবান্ধব মানুষ হিসেবে আপনাদের হাতে তুলে দিয়েছি।

জনতার দলের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: হায়দার আলী চৌধুরী বলেন, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে গরীব দুঃখী খেটে খাওয়া অসহায় মেহনতি মানুষের মুক্তি দিতে আমি এই নির্বাচনী মাঠে অবর্তীণ হয়েছি। গরীব শ্রমিক ও মেহনতী মানুষের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে সংসদ গিয়ে তাদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় আমার মূল লক্ষ্য। কথা ফুলঝুরি দিয়ে নয় আমি মাঠে বাস্তবায়ন করতে চাই। আগামী নির্বাচনে জনগণ তাদের মার্কা হিসেবে কলম প্রতীককে বেঁচে নিয়ে মূল্যবান রায় প্রদান করবেন।

0Shares

নিউজ খুজুন