প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
ভোটার নিবন্ধন করলেন তারেক রহমান

ডেস্ক রির্পোট : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ ডিসেম্বর দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওস্থ ইসি কার্যালয়ে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করে।
নির্বাচন কমিশনে গিয়ে জনাব তারেক রহমান প্রথমে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ইসি সচিবালয়ের ১০৪ নম্বর রুমে তাঁর ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানে জাতীয় পরিচয় পত্রের ছবি তোলা ও ১০ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ প্রদান করেন তিনি।
এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমান। ঢাকা–১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন বিষয়ে আগামীকাল রবিবার সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চূড়ান্ত হবে।”
Copyright © 2026 News Chatgan. All rights reserved.