ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সে সব ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এরআগে, রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,  উপ উপাচার্য, আয়োজক সমন্বয়ক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

0Shares

নিউজ খুজুন