বাহাদুর খাঁন চৌধুরী ফোরকানীয়া ও নূরানী মাদ্রাসায় নতুন বই বিতরণ 

চন্দনাইশ প্রতিনিধি : নতুন শিক্ষাবর্ষকে বরণ করে নিতে বাহাদুর খাঁন চৌধুরী ফোরকানীয়া ও নূরানী মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে সরকার কর্তৃক প্রদত্ত নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুখে ছিল উচ্ছ্বাস ও নতুন বই পাওয়ার আনন্দের উল্লাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি, বাহাদুর খান চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি, চন্দনাইশ –সাতকানিয়া আংশিক চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি থেকে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, ২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনের ত্যাগী নেতা আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। সরকার বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে শিক্ষাকে সবার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, যাতে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে।” তিনি আরও বলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

মাদ্রাসার প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, সরকারি উদ্যোগে বিনামূল্যে বই বিতরণ শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে পারছে। তিনি সরকারকে এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার অঙ্গীকার ব্যক্ত করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবি এডভোকেট মাহাবুবুল হক চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক পিন্সিপাল মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাহ মোহাম্মদ এনাম, মোঃ জাফর উল্লাহ খান চৌধুরী, ওলামা দল নেতা মাওলানা আবদুল গফুর, মাওলানা শোয়াইব, মাওলানা রাশে, মাওলানা মোরশেদ, ওলামা দল নেতা মাওলানা ইকবাল, মাওলানা এমদাদ, বাহাদুর খান চৌধুরী মসজিদের ইমাম মাওলানা নুরুদ্দিন, মাওলানা আবদুর রহমান, মাওলানা আশেক, মাওলানা ফোরকান, জাতীয়তাবাদী ওলামাদলের মহানগর নেতা মাহফুজুর রহমান, মাওলানা মিশকাত, মাওলানা কাজী সিরাজ, মাওলানা নোমান, মাওলানা বেলাল । এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার সুপার/প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন