
ইয়াং পাওয়ার ইন সোসিয়াল অ্যাকশন (ইপসা) আয়োজিত অগ্নি নির্বাপন, সার্চ এন্ড রেসকিউ, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ও ভূমিধ্বস সম্পর্কিত কমিউনিটি ভলেন্টিয়ার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ১৯ ফেব্রুয়ারী আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন বিএফএম, এর সভাপতিত্বে কমিউনিটি ভলেন্টিয়ার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম এর উপপরিচালক জসীম উদ্দিন বিএফএম.(এস) , এবং ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার।
উল্লেখ্য, ইপসা বাস্তবায়িত অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫২ জন কমিউনিটি স্বেচ্ছাসেবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তারা পূর্বাভাসভিত্তিক দুর্যোগ পূর্বপ্রস্তুতি এবং দুর্যোগকালীন জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে মাঠপর্যায়ে কাজ করবেন।
