ফটিকছড়িতে অভিযানে দেশীয় ৯টি বন্দুক উদ্ধার

ডেস্ক রির্পোট : ফটিকছড়ি উপজেলার অন্তগর্ত ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত বারোমাসিয়া চা বাগান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বারোমাসিয়া চা বাগান টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক  চা বাগানের জঙ্গলের ভেতরে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের রেখে যাওয়া দুইটি বস্তার মধ্যে থাকা সর্বমোট ৯ (নয়)টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহ পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে উক্ত আগ্নেয়াস্ত্রসমূহ গোপনে মজুদ করে রেখেছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
0Shares

নিউজ খুজুন