প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা। স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তাঁরা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
Copyright © 2026 News Chatgan. All rights reserved.