
কারিগরি দক্ষতা উন্নয়ন, পরিবেশ সচেতনতা, যুব নেতৃত্ব বিকাশ ও কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করা সংগঠন গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং (জি-টেভ) পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস এর বাস্তবায়নে নগরীর খুলশী থানাধীন বাবে রহমত মহিলা এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও নগরীর আকবর শাহ ও বায়েজিদ থানার ৩২টি পরিবারের মাঝে শুকনো ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জি-টেভ কমিউনিটি সেবা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে চায়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাবে রহমত মহিলা এতিম খানার মোহতামিম মোঃ আনোয়ার আনসারী,সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সহ জি-টেভ এর কার্যনির্বাহী পরিষদ সদস্য ইভানা আরফিন, শুকরিয়া আক্তার মুন্নি, ফারিয়া আরফিন,মোঃ শহিদুল ইসলাম, সাব্বির হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
