নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দিরের ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব ফাল্গুনী মেলা আগামী ২ এপ্রিল বৃহস্পতিবার থেকে মন্দির অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হবে। আগামী ৪ এপ্রিল শনিবার ঊষালগ্নে মহোৎসবের সমাপ্তি ঘটবে। এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবতগীতাপাঠ প্রতিযোগীতা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান বস্ত্র বিতরণ, গুণীজন, মরণোত্তর ও আজীবন সদস্য সম্মাননা প্রদান, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণ।
মহতী আয়োজনে পৌরহিত্য করবেন শ্রী গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ, অত্র মন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা পরম বৈষ্ণবপ্রবর শ্রীল স্বরূপ দাস বাবাজী মহারাজ।
প্রতিদিন নামসুধা বিতরণে থাকবেন শ্রী চন্দ্রাবলী সম্প্রদায় (বরিশাল) শ্রী জগন্নাথ সম্প্রদায় (চট্টগ্রাম) শ্রী গোপালবাড়ী সম্প্রদায় (চট্টগ্রাম) ও শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (যশোর)। অনুষ্ঠিতব্য বার্ষিক মহোৎসবে সকল ভক্তবৃন্দকে সপরিজন সবান্ধবে অংশগ্রহণের জন্য নোয়াজিষপুর সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দিরের পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।