
লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় লোহাগাড়ায় আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম চৌধুরীর ২ সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ৩০ মে সন্ধ্যা আনুমাণিক ৫ টায় পদুয়া সরকারি অফিস নির্বাচনী কাজে ব্যবহার করায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হারুনর রশিদকে ১০ হাজার টাকা এবং রাত আনুমাণিক সোয়া ৯ টায় আধুনগর বাস ষ্টেশনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় ব্যানারে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া এবং স্থানীয় সাংসদ এম.এ.মোতালেব সিআইপির ছবি ব্যবহার করায় আনারস প্রতীক প্রার্থীর কর্মী আলী আহমদকে ৮ হাজার টাকা জরিমানা করেছে একই ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
পাঠক সংখ্যাঃ ১৯৫
0Shares
