
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ভবানীপুর গ্রামের বিশিষ্ট সমাজ হিতৈষি ও দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদনা সহকারী দীপঙ্কর দাশ গুপ্তের পিতা স্বপন দাশ গুপ্ত (৮২) ৩১ জানুয়ারি রোজ- শনিবার বাসায় ইহলোক ত্যাগ করে পরলোকগমন করে। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি।
স্বর্গীয় স্বপন দাশ গুপ্ত এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার নির্বাহী প্রধান সুজন বিশ্বাস, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, আবাসিক সম্পাদক অঞ্জন কুমার সেন, উপদেষ্টা সম্পাদক স্বপন মল্লিক, পত্রিকার আইন উপদেষ্টা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জালাল উদ্দিন, বার্তা সম্পাদক ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজাজার লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, সম্পাদক মণ্ডলীর সদস্য লায়ন মীননাথ ধর (মিলন), মুহাম্মদ মুছা, আন্না ভট্টাচার্য্য, টিপুশীল জয়দেব, আইন সম্পাদক এডভোকেট এ টি এম কামরুল ইসলাম, মোহাম্মদ হাছান সোহরাব উদ্দিন, ডাংকু সরকার, উপজেলা প্রতিনিধিবৃন্দ, সহ পত্রিকা পরিবার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এক শোক বার্তায় সম্পাদক জানান, তিনি ব্যক্তিগত জীবনে সমাজের একজন সমাজসেবক হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। সততার সাথে তার এই জীবন তিনি অতিবাহিত করেছেন। স্বর্গীয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় ।
তার অন্ত্যেষ্টিক্রিয়া নিজ বাড়ীতে পারিবারিক মহাশ্মশানে সম্পন্ন হয়েছে।