
নিউজ চাটগাঁ থেকে সবুজ চক্রবর্ত্তী : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ হিতৈষি, ধর্মীয় বক্তা ও সনাতনী সমাজের অভিভাবক এবং অহংকার অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তীকে দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়েছে।
দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তীকে শুভেচ্ছা জানিয়েছে দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার প্রধান নির্বাহী সুজন বিশ্বাস, সম্পাদক হারাধন চৌধুরী, আবাসিক সম্পাদক অঞ্জন কুমার সেন, উপদেষ্টা সম্পাদক স্বপন মল্লিক, পত্রিকার আইন উপদেষ্টা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জালাল উদ্দিন, বার্তা সম্পাদক ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজাজার লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, সম্পাদক মণ্ডলীর সদস্য লায়ন মীননাথ ধর (মিলন), সহ সম্পাদক মোহাম্মদ মুছা, আন্না ভট্টাচার্য্য,কোর্ট প্রতিবেদক সাংবাদিক টিপুশীল জয়দেব, আইন সম্পাদক এডভোকেট এ টি এম কামরুল ইসলাম, মোহাম্মদ হাছান সোহরাব উদ্দিন, দোলন মজুমদার, সম্পাদনা সহকারী দীপঙ্কর দাশগুপ্ত, ডাংকু সরকার, উপজেলা প্রতিনিধিবৃন্দ, সহ পত্রিকা পরিবার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এক শুভেচ্ছা বার্তায় পত্রিকা পরিবার বলেন, তিনি ব্যক্তিগত জীবনে খুবই সদালাপী । সকল বয়স ও শ্রেণী পেশার মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে আস্থা অর্জন করেছেন। বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা ২০২৬ এর আয়োজনে তার সহযোগিতা ও উপস্থিতি সকলকে অন্য মাত্রা যোগ করিয়েছে। তিনি তার মেধ্য, মনন ও সহযোগিতার মাধ্যমে আমাদের দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার পথচলাকে আরো সুগম এবং বেগবান করবেন বলে প্রত্যাশা করছি। দীর্ঘায়ু ও আগামীর পথচলার জন্য শুভ কামনা।