ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলতে বন্দরনগরীর অভিজাত হোটেল ‘দ্য পেনিনসুলা চিটাগং’-এ শুরু হলো ট্রান্সকম ডিজিটালের বিশেষ ফুটবল বিশ্বকাপ ক্যাম্পেইন ২০২৬। আজ ১৫ জুন ২০২৬ তারিখে হোটেল প্রাঙ্গণে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই যৌথ ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়।
এই ক্যাম্পেইনের আওতায় দ্য পেনিনসুলা চিটাগং-এর সকল অতিথিদের জন্য থাকছে ট্রান্সকম ডিজিটালের একটি এক্সক্লুসিভ ৭% ডিসকাউন্ট কুপন। এছাড়াও, সাধারণ ক্রেতাদের জন্য ট্রান্সকম ডিজিটাল নিয়ে এসেছে বিশেষ ‘নোটেনশন, মোর সেলিব্রেশন’ বিশ্বকাপ অফার।
অনুষ্ঠানে ট্রান্সকম ডিজিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার আশরাফুল ইসলাম, ইন্টারনাল অডিট হেড মো. শাফিউল্লাহ, রিজিওনাল সেলস ম্যানেজার মহসিন উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম সিটির সকল ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ। এছাড়াও দ্য পেনিনসুলা চিটাগং-এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ট্রান্সকম ডিজিটালে রয়েছে বিশ্বের সেরা ৫টি গ্লোবাল টেলিভিশন ব্র্যান্ড— LG, Samsung, Haier, TCL-Rowa এবং Transtec-এর ৩২ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত ১০০% অরিজিনাল Google TV, 4K, OLED, QLED এবং Mini LED টিভির বিশাল কালেকশন।
ক্যাম্পেইনের মূল আকর্ষণসমূহ:
• ফ্রি জার্সি: নির্দিষ্ট ব্র্যান্ডের টিভি কিনলেই থাকছে প্রিয় দলের ফ্রি জার্সি জেতার সুযোগ।
• ১০০% ফ্রি অফার: ১০০” টিভি ফ্রি জিতে নেওয়ার অবিশ্বাস্য সুযোগ।
• ক্যাশব্যাক: নির্দিষ্ট ব্যাংক কার্ডে রয়েছে up to ১০,০০০ টাকা পর্যন্ত বিশাল ক্যাশব্যাক সুবিধা।
• ‘No Disruption Card’ (২৪ ঘণ্টার ইমিডিয়েট সাপোর্ট): খেলা দেখায় নিরবচ্ছিন্ন আনন্দ নিশ্চিত করতে থাকছে বিশেষ ‘নো ডিসরাপশন কার্ড’। টিভি কেনার পর কোনো টেকনিক্যাল সমস্যা হলে, এই কার্ডের মাধ্যমে কোনো প্রশ্ন ছাড়াই মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ক্রেতারা পেয়ে যাবেন ইমিডিয়েট ব্যাকআপ টিভি সাপোর্ট।
টেলিভিশন ছাড়াও এই বিশ্বকাপ উপলক্ষে ট্রান্সকম ডিজিটালের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিনের ওপরও চলছে এক্সক্লুসিভ এবং স্পেশাল সব অফার। শতভাগ অরিজিনাল ব্র্যান্ডের গ্যারান্টিসহ বিশ্বকাপের এই সেরা অফারগুলো লুফে নিতে আজই সপরিবারে নিকটস্থ ট্রান্সকম ডিজিটাল শোরুমে আসার অথবা transcomdigital.com ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।