
ডেস্ক রির্পোট : গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং (জি-টেভ)-এর বার্ষিক সাধারণ সভা বিকেটিটিসি চট্টগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিগত বছরের সেবাকার্যক্রমের বিবরণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। নবগঠিত পরিষদের সদস্যরা কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াজেদ আলী এবং সহ-সভাপতি মোঃ সাদ্দাম ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইলিয়াস কাঞ্চন।
অন্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক ইভানা আরেফিন, স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক মশিউর ইসলাম রাজু এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইসলাম সিহাব,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ত্রাণ ও সমাজ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারিয়া আরফিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শুকরিয়া আক্তার মুন্নি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন রুমান, আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ রাজিব হোসেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার-উস-সাকলাইন।
নেতৃবৃন্দ জানান, গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং (জি-টেভ) আগামী দিনে কারিগরি শিক্ষা প্রসার, তরুণদের দক্ষতা উন্নয়ন, পরিবেশ সচেতনতা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাবে।
