স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর মাজারে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৬ সালের পর আজ ২৬ ডিসেম্বর বাবার কবর জিয়ারত করলেন তিনি।
রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের কবর প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের শীর্ষস্থানীয় নেতারা ।প্রথমে সমাধিতে ফুল দিয়ে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।